প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ১০:১২ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১১, ২০২২, ৬:৫৬ পি.এম
শিবগঞ্জে ইউপি নির্বাচনে কর্মকর্তাদের দুইদিন ব্যাপী প্রশিক্ষণ

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ কর্মকর্তাদের দুইদিন ব্যাপী প্রশিক্ষণে শেষ কর্মদিবস অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০টায় শিবগঞ্জ সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক একেএম গালিব খান, বিশেষ অতিথি ছিলেন জেলা নির্বাচন কর্মকর্তা মোতাওয়াক্কিল রহমান, ইভিএম এক্সপোর্ট ও নাটোর জেলা নির্বাচন কর্মকর্তা কামরুল ইসলাম, রিটার্নিং কর্মকর্তা তাসিনুর রহমান, থানা অফিসার ইনচার্জ চৌধুরী যোবায়ের আহমেন
কর্মশালায় কানসাট ইউপি নির্বাচনে দ্বায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং কর্মকর্তা, সহ-সহকারী প্রিজাইডিং কর্মকর্তা এবং পোলিং কর্মকর্তাসহ উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভোট গ্রহণ কর্মকর্তাদের ইভিএম সম্পর্কিত বিভিন্ন বিষয় সম্পর্কে ধারণা দেন জেলা নির্বাচন কর্মকর্তা।
প্রধান অতিথি বলেন, ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) একটি স্বচ্ছ এবং নির্ভরযোগ্য যন্ত্র। এখানে কোন অবস্থাতেই ইচ্ছেমত ফলাফল তৈরির সুযোগ নেই।
প্রকাশক ও সম্পাদক : সাংবাদিক,
মোহাঃ মামুন উর রশিদ
মোবাইল : ০১৭১৩-৮৮৬৭৪৫
বার্তা সম্পাদক : মোসাঃ ঝর্ণা পারভীন (এমএ)
মোবাইল
: ০১৭৯৯-১০৩৪৭০
ঠিকানাঃ মিরপুর-১২০১ ঢাকা।
নিউজ পাঠানোর
মেইলঃ desh50tv@gmail.com
Copyright © 2026 Desh 50 TV. All rights reserved.