সাতক্ষীরা প্রতিনিধি: কালিগঞ্জে ভাড়া বাড়িতে তালাবদ্ধ কক্ষ থেকে রোজিনা পারভীন (৩৩) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত গৃহবধূ উপজেলার বাজারগ্রাম কাশেমপুর গ্রামের মোহাম্মদ রায়হান আলীর মেয়ে ও ঝিনাইদহ জেলার কোটচাঁদ উপজেলার মোহরপুর গ্রামেন শফিকুল ইসলামের স্ত্রী। স্থানীয়রা জানান, শফিকুল ইসলামের সাথে নিহত রোজিনা পারভীনের কয়েক বছর পূর্বে ইসলামী শরিয়ত মোতাবেক বিয়ে হয়। বিয়ের পর থেকে ওই দম্পতি কালিগঞ্জ উপজেলা পরিষদের পাশে ভাড়াবাড়িতে বসবাস করতো। বেশ কিছুদিন যাবত তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিলো। শনিবার দিবাগত রাতে রোজিনা ও শফিকুলের মধ্যে ঝগড়া হয়। রবিবার রাত সাড়ে ১১ টার দিকে পুলিশ তালাবদ্ধ ঘর থেকে রোজিনা পারভীনের মৃতদেহ উদ্ধার করে। নিহতের স্বামী পলাতক রয়েছে বলে জানা গেছে। থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকান্ড। নিহত রোজিনা পারভীনের স্বামী পলাতক রয়েছে। সোমবার মৃতদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে ।
প্রকাশক ও সম্পাদক : সাংবাদিক, মোহাঃ মামুন উর রশিদ
মোবাইল : ০১৭১৩-৮৮৬৭৪৫
বার্তা সম্পাদক : মোসাঃ ঝর্ণা পারভীন (এমএ)
মোবাইল : ০১৭৯৯-১০৩৪৭০
ঠিকানাঃ মিরপুর-১২০১ ঢাকা।
নিউজ পাঠানোর
মেইলঃ desh50tv@gmail.com