প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৭:৪৮ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৫, ২০২২, ৮:৫৭ পি.এম
সাতক্ষীরার আশাশুনিতে পানিতে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি।। সাতক্ষীরার আশাশুনিতে পানিতে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫মে) বিকালে উপজেলার আনুলিয়া ইউনিয়নের উত্তর একসরা মালি বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত দুই শিশুর নাম চাঁদনী ( ৫) ও মেলু (৬) । উভয় একই গ্রামের ইয়াসিন আলি ও মনি মালির কন্যা। আনুলিয়া ইউনিয়নের ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুস পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার বিকালে চাঁদনী ও মেলু দুই কন্যা শিশু বাড়ির পাশের উঠোনে খেলা করছিল। এ সময় সবার অজান্তে পুকুরে পড়ে তাদের মৃত্যু হয়। পরে স্থানীয়রা পুকুর থেকে শিশু দুটির মৃতদেহ উদ্ধার করা হয়।
প্রকাশক ও সম্পাদক : সাংবাদিক,
মোহাঃ মামুন উর রশিদ
মোবাইল : ০১৭১৩-৮৮৬৭৪৫
বার্তা সম্পাদক : মোসাঃ ঝর্ণা পারভীন (এমএ)
মোবাইল
: ০১৭৯৯-১০৩৪৭০
ঠিকানাঃ মিরপুর-১২০১ ঢাকা।
নিউজ পাঠানোর
মেইলঃ desh50tv@gmail.com
Copyright © 2026 Desh 50 TV. All rights reserved.