চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার পিরোজপুর গ্রামের বশির নামের একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ। আটককৃর্ত ব্যক্তি শাহবাজপুর ইউপির পিরোজপুর গ্রামের জামাল উদ্দিনের ছেলে বশির । র্যাব-৫ চাঁপাই ক্যাম্প এক প্রেসবিজ্ঞপ্তিতে জানান যে,মঙ্গলবার সন্ধ্যা ৮টার সময়, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল অদ্য ১৯ এপ্রিল ২০২২ ইং তারিখ ১৭:৪৫ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন ২ নং শাহাবাজপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের কয়লাবাড়ী গ্রামস্থ বিশ^রোড সংলগ্ন ধারের আম বাগানের মাঝ খানে কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এর নেতৃত্বে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে (ক) ইয়াবা ট্যাবলেট-৩৮০ (তিনশত আশি) পিচসহ আসামী ১। মোঃ বশির (৩২), পিতা-মোঃ জামাল উদ্দিন, মাতা-মোছাঃ এরিনা বেগম, সাং-পিরোজপুর তোহাখানা, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ’কে হাতেনাতে গ্রেফতার করে।
জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় জব্দকৃত আলামত আমদানী নিষিদ্ধ ভারতীয় ইয়াবা ট্যাবলেট অবৈধভাবে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে তার নিজ হেফাজতে রেখেছে মর্মে সাক্ষীদের সম্মুখে অকপটে স্বীকার করে।
প্রকাশক ও সম্পাদক : সাংবাদিক, মোহাঃ মামুন উর রশিদ
মোবাইল : ০১৭১৩-৮৮৬৭৪৫
বার্তা সম্পাদক : মোসাঃ ঝর্ণা পারভীন (এমএ)
মোবাইল : ০১৭৯৯-১০৩৪৭০
ঠিকানাঃ মিরপুর-১২০১ ঢাকা।
নিউজ পাঠানোর
মেইলঃ desh50tv@gmail.com